আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ফের অস্থিরতা সৃষ্টি করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার (১৯ এপ্রিল) সকালে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে এ সামরিক পদক্ষেপ নেওয়া হয় বলে রাশিয়ার সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে উঠে এসেছে।
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি জানান, রোববার সকালে উত্তর কোরিয়া কর্তৃক একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে।
তবে ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড) এর জলসীমার বাইরে গিয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পারমাণবিক অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার লক্ষ্যে পিয়ংইয়ংয়ের একের পর এক এমন উস্কানিমূলক পদক্ষেপকে ঘিরে কোরীয় উপদ্বীপে পুনরায় আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের।