Ridge Bangla

দেশের বাজারে পেট্রোল-অকটেন-ডিজেলের দাম বৃদ্ধি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। একইভাবে কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন