Skip to main content

Ridge Bangla

হাইকোর্টে অনলাইন ক্লাস চালুর নির্দেশনা চেয়ে রিট

দেশে হামের প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রেখে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানির দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। আগামী সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে এই দিন ধার্য করেন।

এর আগে দেশে হামের কারণে শিশু মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একই সঙ্গে সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানানো হয়। গত ২ এপ্রিল সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ ওই রিটের শুনানি নিতে অসম্মতি জানায় বলে জানা গেছে। রিট আবেদনে অভিযোগ করা হয়েছে, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকা সরবরাহে ঘাটতি, স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বলতা এবং জরুরি সাড়া প্রদানে প্রশাসনিক ব্যর্থতা সংবিধান লঙ্ঘনের শামিল।

This post was viewed: 30

আরো পড়ুন