Skip to main content

Ridge Bangla

পদ থেকে বহিষ্কার ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা

রংপুরে ৭২ বোতল ফেনসিডিলসহ সাজেদুল ইসলাম শোয়েব (৩৭) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর মাহিগঞ্জ এলাকার খাসবাগ থেকে তাঁকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাহিগঞ্জের খাসবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় ঢাকা অভিমুখী ট্রেনে ফেনসিডিলের চালানটি পাঠানোর প্রস্তুতিকালে শোয়েবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শোয়েব মাহিগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফুলবাড়ির এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে দুই দিন আগে এই ফেনসিডিল সংগ্রহ করেছিলেন তিনি। ঢাকার এক ব্যক্তির কাছে এই চালান পৌঁছে দেওয়াই ছিল তাঁর লক্ষ্য।

এই ঘটনার পর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন ও সদস্য সচিব নুর হাসান সুমন যৌথ বিবৃতি দিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোয়েবকে দল থেকে বহিষ্কারের কথা জানান।

This post was viewed: 42

আরো পড়ুন