মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চানমিয়া সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৯ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি নেতা বাবুল এবং মহাব্বাত হত্যা মামলার আসামি তিনি। এছাড়াও তাঁর বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, মাদক কারবারসহ গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাঈম জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার প্রেক্ষাপটে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
This post was viewed: 7