Ridge Bangla

সরিষাবাড়ীতে ভিজিটিং কার্ডে জ্বালানি তেল বিক্রি

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেল বিক্রিতে কারসাজির অভিযোগ উঠেছে। পৌরসভার বাউসী এলাকায় অবস্থিত একটি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ গ্রাহকদের পাশ কাটিয়ে এক চিকিৎসকের ভিজিটিং কার্ডকে ‘টোকেন’ হিসেবে ব্যবহার করে তেল বিতরণের ঘটনা প্রকাশ্যে এসেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী ওই পাম্পে দেখা যায়, নির্দিষ্ট কিছু ব্যক্তি ভিজিটিং কার্ড দেখিয়ে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সংগ্রহ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওই কার্ড ঘিরে একটি অসাধু চক্র তৈরি হয়েছে, যারা অতিরিক্ত অর্থের বিনিময়ে কার্ড সংগ্রহ করে সুবিধা দিচ্ছে।

এ ঘটনায় সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেলেও ‘কার্ডধারীরা’ দ্রুত জ্বালানি পাচ্ছেন।

অভিযুক্ত চিকিৎসক দাবি করেন, তাঁর ভিজিটিং কার্ড কীভাবে ব্যবহৃত হচ্ছে তা তাঁর জানা নেই। অপরদিকে পাম্প কর্তৃপক্ষও অনিয়মে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত থাকতে পারে। তাঁরা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

This post was viewed: 6

আরো পড়ুন