Ridge Bangla

ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

বিশ্ববাজারে তৈরি পোশাক খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উপখাত ডেনিম রপ্তানিতে নতুন উচ্চতা অর্জন করেছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র- এই দুই বৃহৎ বাজারেই এখন শীর্ষ রপ্তানিকারক দেশের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর এই দুই বাজারে বাংলাদেশ প্রায় ২৬০ কোটি মার্কিন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে প্রায় ৯৬ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি ৩৪ শতাংশ। দেশটিতে প্রায় ২৬ শতাংশ বাজার হিস্যা নিয়ে বাংলাদেশ শীর্ষে রয়েছে। অন্যদিকে ইইউ বাজারে রপ্তানি দাঁড়িয়েছে ১৬৪ কোটি ডলারে, যেখানে প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশ।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশে ডেনিম শিল্পে গত দেড় দশকে ব্যাপক বিনিয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিই এই সাফল্যের মূল চালিকা শক্তি। একসময় সীমিত সংখ্যক কারখানা থাকলেও এখন দেশে প্রায় ৫০টির মতো ডেনিম মিল গড়ে উঠেছে। এছাড়া তুলনামূলক কম উৎপাদন ব্যয়, সহজে কাঁচামাল প্রাপ্তি এবং বৈশ্বিক ক্রয়াদেশ স্থানান্তরের প্রবণতা বাংলাদেশের অবস্থান আরও শক্ত করেছে।

This post was viewed: 6

আরো পড়ুন