লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে ইরান। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইআরজিসি’র নৌ কমান্ড।
আইআরজিসি কর্তৃক আরোপিত শর্তগুলো হলো-
১. শুধুমাত্র ইরান নির্ধারিত রুট দিয়েই জাহাজগুলোকে চলাচল করতে হবে।
২. পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সামরিক জাহাজের চলাচল নিষিদ্ধ থাকবে।
৩. যেকোনো ধরনের জাহাজ প্রণালী অতিক্রমের পূর্বে আইআরজিসি নৌবাহিনীর অনুমতি নিতে হবে।
৪. যুদ্ধক্ষেত্রে ‘নীরবতা’ বজায় রাখা চুক্তি ও লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের প্রেক্ষিতে প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনুমোদিত হবে।
উল্লেখ্য, এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শুরু থেকেই ইরান প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জাহাজ এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার কথা ছিল।
কিন্তু লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া এবং ইসরায়েল কর্তৃক হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণায় ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের চুক্তি স্থগিত করে।