Ridge Bangla

৫৬ বছরেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পরও গত ৫৬ বছরে দেশের প্রত্যাশিত অগ্রগতি অর্জন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ এপ্রিল) যুব নেতৃত্ব ও উন্নয়ন সংগঠন জেসিআই আয়োজিত এক কার্নিভালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর দেশের উন্নয়নে অগ্রগতি হলেও তা প্রত্যাশার তুলনায় কম। মাথাপিছু আয় ও মোট দেশজ উৎপাদন এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এখনো দেশের উল্লেখযোগ্য একটি অংশ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং অনেক নাগরিক মৌলিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।

তবে দেশের কিছু ইতিবাচক অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন। তরুণদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে অনেক তরুণ স্বউদ্যোগে ব্যবসা ও কৃষিভিত্তিক খামার গড়ে তুলছেন, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।

মির্জা ফখরুল বলেন, বড় অর্জনের জন্য স্বপ্ন দেখা জরুরি। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ভাবনার কথাও স্মরণ করেন এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

This post was viewed: 3

আরো পড়ুন