Ridge Bangla

নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হারল বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২১ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ধীরগতির হলেও শেষদিকে ডিন ফক্সক্রফটের ৫৯ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৪৭ রান তোলে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। নাথান স্মিথের বোলিংয়ে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে। তবে সাইফ হাসান (৫৭) ও লিটন দাস জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নেন। পরবর্তীতে তাওহীদ হৃদয় ৫৫ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় জয় অধরা থাকে।

ম্যাচে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল নামলেও বাংলাদেশ ব্যাটিং লাইনআপ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

This post was viewed: 2

আরো পড়ুন