দীর্ঘস্থায়ী উত্তেজনার অবসানে আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, চলমান সংঘাত প্রশমনে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দেশ দুটি ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদেই ১৯৭৯ সালের পর দুই দেশের মধ্যে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেসময় দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক শেষেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে তিনি ইসলামাবাদ সফরে আগ্রহী। তাঁর দাবি, চলমান আলোচনার বিভিন্ন পর্যায়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
This post was viewed: 3