Ridge Bangla

আজ প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, বিভিন্ন খাতে অর্জন এবং অগ্রগতির চিত্র তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু এবং গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য থাকতে পারে। প্রেস উইং জানায়, সংবাদ সম্মেলনে অংশ নিতে আগ্রহী সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে।

This post was viewed: 5

আরো পড়ুন