Ridge Bangla

সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করলো বিসিবি

দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক উদ্যোগ হিসেবে সাবেক ও বর্তমান জাতীয় দলের অধিনায়কদের জন্য বিশেষ ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কার্ডের মাধ্যমে আজীবন মাঠে খেলা উপভোগ, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন সংশ্লিষ্ট অধিনায়করা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি তামিম ইকবাল। বোর্ড সূত্র জানায়, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া সব পুরুষ ও নারী অধিনায়ক এই সুবিধার আওতায় থাকবেন। মোট ২৭ জন পুরুষ এবং ৫ জন নারী অধিনায়ককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রথম দফায় শামীম কবির এবং সর্বশেষ অধিনায়ক হিসেবে জাকের আলী অনিককে কার্ড প্রদান করা হয়। নারী অধিনায়কদের মধ্যে রুমানা আহমেদ কার্ড গ্রহণ করেন। বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়করা দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অবদানকে সম্মান জানাতে এবং ভবিষ্যৎ সুরক্ষার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়াত অধিনায়কদের পরিবারও এই সুবিধার আওতায় থাকবে বলে তিনি জানান।

This post was viewed: 3

আরো পড়ুন