খুলনার ফুলতলায় বন্ধুদের মধ্যে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. সাব্বির নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার সময় ফুলতলা উপজেলার দামোদর স্কুল এলাকায় ঘটনাটি ঘটে।
দামোদর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা হোসেনের ছেলে সাব্বির। তিনি ডিস লাইনে ওয়াইফাই ক্যাবলের সংযোগের কাজ করতেন। হামলার এ ঘটনায় স্বাধীন (১৮) ও নিরব (১৮) নামে আরও দুজন জখম হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দিতে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, আধিপত্য বিস্তার নিয়ে বাকবিতণ্ডার জেরে বন্ধুদের মধ্যে কথাকাটাকাটি হয়। উত্তেজিত হয়ে একপর্যায়ে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
This post was viewed: 5