হজযাত্রীদের সঠিক সেবা দিতে না পারলে আমাদের দায়িত্ব ত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, আমরা হজযাত্রীদের সেবক, তাদের সঠিক সেবা নিশ্চিত করাই আমাদের কাজ।
হজযাত্রাকে সামনে রেখে আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনা হজক্যাম্পে হঠাৎ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমানও হাজী ক্যাম্প পরিদর্শন করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি আজ দিবাগত রাত (১৮ এপ্রিল) ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
This post was viewed: 3