Ridge Bangla

কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে। এর ফলে খুব শিগগিরই উৎপাদন কার্যক্রম শুরুর পথ উন্মুক্ত হলো।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্প এখন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে।

এর আগে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ৭ এপ্রিল থেকে কেন্দ্রটিতে জ্বালানি লোডিং শুরু হওয়ার কথা ছিল। তবে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। অবশেষে কমিশনিং লাইসেন্স পাওয়ায় সেই জটিলতা দূর হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, জুন-জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।

This post was viewed: 19

আরো পড়ুন