Skip to main content

Ridge Bangla

গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা যাবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার জানান, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি বলেন, গণতন্ত্রের চর্চা মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করেছে, যা দেশের অগ্রগতির জন্য ইতিবাচক ভূমিকা রাখছে। রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হচ্ছে।

স্পিকার আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পেছনে রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অতীতে স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-যুবক ও সাধারণ জনগণ রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। গত ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তাকে তিনি দেশের ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

This post was viewed: 32

আরো পড়ুন