Skip to main content

Ridge Bangla

মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশব্যাপী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু করবে আইনশৃঙ্খলা বাহিনী- এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূল সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির একটি। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব দ্রুতই সমন্বিত বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, দেশে জুয়া ও অনলাইন জুয়ার প্রসার উদ্বেগজনক হারে বেড়েছে, যা এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় সরকার গবেষণা চালাচ্ছে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

মানবপাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এ অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট বাহিনীকে কঠোর নজরদারি ও সুসংগঠিত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন