Ridge Bangla

পাসপোর্ট শক্তিমত্তা সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশ এখন ৯৫তম অবস্থানে রয়েছে, যেখানে আগের তালিকায় দেশের অবস্থান ছিল ৯৩তম। ফলে আন্তর্জাতিক ভ্রমণ সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি এই পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। তাদের প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। এর আগের সূচকেও দেশটি শীর্ষস্থানেই ছিল।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। চতুর্থ স্থানে আছে ইউরোপের বেশ কয়েকটি দেশ, যার মধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি ও স্পেন উল্লেখযোগ্য। এছাড়া পঞ্চম স্থানে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল রয়েছে। ষষ্ঠ স্থানে হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড ও যুক্তরাজ্য অবস্থান করছে। তালিকার দশম স্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

This post was viewed: 11

আরো পড়ুন