Ridge Bangla

মাঝ আকাশে যাত্রীকে যৌন নিপীড়ন, ভারতীয় গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী একটি যাত্রীবাহী বিমানে এক নারী যাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুধীর কুমার চৌহান ফ্লাইটে তার পাশের আসনে বসা নারীর ওপর শারীরিক হামলা চালান। ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুদের বিষয়টি অবগত করলে তাকে নিরাপত্তার খাতিরে অন্য আসনে সরিয়ে নেওয়া হয়। ফ্লাইটের বাকি সময় ওই ব্যক্তির ওপর কঠোর নজরদারি রাখে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বিমানটি অস্ট্রেলিয়ার পার্থে অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। তার বিরুদ্ধে সম্মতিহীন যৌন সম্পর্ক এবং অশালীন আচরণের সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। আগামী শুক্রবার তার জামিন আবেদনের ওপর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 11

আরো পড়ুন