Ridge Bangla

ইভটিজিংয়ের ঘটনায় ২ যুবকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের শিয়ালজানি খালের সেতু এলাকা থেকে তাদের আটক করার পর এই দণ্ডাদেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, পাবইপাড়া গ্রামের সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌর এলাকার টেংগাপাড়া মহল্লার রুনেল মিয়া (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের ব্রিজের ওপর দাঁড়িয়ে ওই দুই যুবক যাতায়াতকারী ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

আটকের পর অভিযুক্তদের সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন সংবাদমাধ্যমকে জানান, ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে আটক দুই যুবককে আইনি প্রক্রিয়ায় সাজা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 10

আরো পড়ুন