ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব চতুর্থবারের মতো মার্কিন সিনেটে প্রত্যাখ্যাত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সিনেটে উত্থাপিত প্রস্তাবটি ৪৭-৫২ ভোটে নাকচ হয়ে যায়। এবারের ভোটাভুটিতে দলীয় অবস্থানের বাইরে গিয়ে ভোট দেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে। রিপাবলিকান দলের সিনেটর র্যান্ড পল প্রস্তাবের পক্ষে অবস্থান নিলেও, ডেমোক্র্যাট শিবিরের সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট প্রদান করেন।
যদিও এটি ছিল ক্ষমতা সীমিত করার চতুর্থ প্রচেষ্টা, তবে প্রস্তাবটি পাস করতে ব্যর্থ হওয়ার পরও পিছু হটছেন না সংশ্লিষ্ট আইনপ্রণেতারা। তারা জানিয়েছেন, প্রেসিডেন্টের একক সামরিক সিদ্ধান্ত গ্রহণে লাগাম টানতে নিয়মিতভাবে এই প্রস্তাব উত্থাপন করে যাবেন তারা।