Ridge Bangla

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন আটক

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযানে মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্প থেকে তাদের আটক করে সাতকানিয়া থানা পুলিশ।

আটক হওয়া তিন ব্যক্তি হলেন, কক্সবাজার সদরের মো. রাশেদ (১৮), রাউজানের মো. আকিব (২০) ও মো. রবিন (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ওসি মনঞ্জুরুল হক জানান, ডাকাতির প্রস্তুতি নেয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 8

আরো পড়ুন