Ridge Bangla

বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন, পরিবারসহ উধাও যুবক

পটুয়াখালী থেকে সুদূর জামালপুরের মাদারগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেছেন ৪১ বছর বয়সী এক নারী। সোমবার বিকেল থেকে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় এলাকায় অভিযুক্ত যুবক কাজলের বাড়িতে তিনি অবস্থান নেন। তবে প্রেমিকার আসার খবর পেয়েই বাড়ি ছেড়ে সপরিবারে আত্মগোপন করেছেন ২২ বছর বয়সী ওই যুবক।

ভুক্তভোগী নারী চম্পা পটুয়াখালী জেলার রানাগাছা এলাকার বাসিন্দা। তিনি জানান, মাদারগঞ্জের আহসান আলীর ছেলে কাজলের সঙ্গে গত চার বছর ধরে তার মুঠোফোনে প্রেমের সম্পর্ক ছিল। চম্পার দাবি, মুঠোফোনেই তারা একে অপরকে কবুল বলে বিয়ে করেছিলেন, যদিও এর কোনো কাবিননামা নেই।

চম্পা জানান, কাজলের সঙ্গে প্রণয়ে জড়ানোর পর তিনি তার আগের দাম্পত্য জীবনের ইতি টানেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে তার আগের সংসারে পাঁচটি সন্তান রয়েছে, যারা বর্তমানে তাদের বাবার কাছে থাকে। বয়সের ব্যবধান ও পারিবারিক প্রতিবন্ধকতার কথা বারবার মনে করিয়ে দিলেও কাজল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বলে দাবি করেন তিনি।

This post was viewed: 8

আরো পড়ুন