বাংলাদেশের বঙ্গোপসাগরের জলসীমায় মাছের প্রজনন এবং সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে ১৪ এপ্রিল মধ্যরাত থেকে ৫৮ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ১১ জুন মধ্যরাত পর্যন্ত সাগরে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে।
এ নিষেধাজ্ঞা সফল করতে মৎস্য বিভাগ ইতোমধ্যে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। তবে, নিষেধাজ্ঞার কারণে ভোলা জেলার প্রায় ৬৫ হাজার জেলে চরম দুশ্চিন্তায় পড়েছেন, কারণ তাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।
জেলেরা সরকারি খাদ্য সহায়তা ভিজিএফ দাবি করেছেন, যাতে তারা এই সময়টাতে পরিবার পরিচালনা করতে পারেন। এছাড়া, তারা দাবি করেছেন, ভারতীয় জেলেরা অবৈধভাবে জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরে, যা রোধে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া উচিত।
This post was viewed: 7