Ridge Bangla

লেবানন-ইসরায়েল আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহ নেতার

লেবানন সরকারের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য আলোচনা প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহর শীর্ষ নেতা নাঈম কাসেম। তিনি এ ধরনের আলোচনা ‘ফলহীন’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার লেবাননের প্রতিনিধিরা ইসরায়েল ও মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও এর আগেই কাসেমের এই বক্তব্য সামনে আসে।

গত মার্চে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, হিজবুল্লাহ দেশটিকে আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলেছে। ইরান-সম্পর্কিত সংবাদমাধ্যমে কাসেম বলেন, ইসরায়েলের লক্ষ্য “পুরো লেবানন” এবং এ পরিস্থিতি মোকাবিলায় লেবানন সরকারের উচিত সেনাবাহিনীকে সক্রিয় করা। হিজবুল্লাহ স্পষ্ট জানায়, তারা আত্মসমর্পণও করবে না।

This post was viewed: 15

আরো পড়ুন