Ridge Bangla

ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট ফের চালু হচ্ছে

প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি এবং যাত্রীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ফের চালু করতে যাচ্ছে। আগামী ১ জুলাই ২০২৬ থেকে সপ্তাহে দুটি করে এই রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের বিশেষ নির্দেশনায় ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটটি আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে ১ মার্চ থেকে স্থগিত করা হয়েছিল, তবে আসন্ন হজ কার্যক্রম শেষে নতুন করে এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট প্রতি শনিবার ও মঙ্গলবার চলবে, যা ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারে যাবে।

ফ্লাইটের সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে ছেড়ে সিলেটে পৌঁছাবে এবং সিলেট থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে ম্যানচেস্টারে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে। ম্যানচেস্টার থেকে রাত ৯টায় ছেড়ে পরদিন দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা পৌঁছাবে।

This post was viewed: 10

আরো পড়ুন