Ridge Bangla

র‍্যাবের অভিযানে নিষিদ্ধ এস্কাফসহ এমপির ভাতিজা আটক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক সংসদ সদস্যের ভাতিজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় তাদের কাছ থেকে ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ১৩ এপ্রিল বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বসতবাড়ির গোয়ালঘরে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ইলিয়াছ হোসেন ওরফে লিটন ৪৮ এবং তার সহযোগী আমিনুর রহমানকে আটক করা হয়।

আটক ইলিয়াছ হোসেন স্থানীয় সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের আপন ভাই আলহাজ্ব মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন