Ridge Bangla

কুষ্টিয়ায় পীর হত্যায় ২ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান শামীম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে নিহতের ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পরিচয় দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যা মামলায় চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে ফিলিপনগর এলাকার বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার সূত্রপাত গত শনিবার দুপুরে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার জেরে পীর আবদুর রহমান শামীমের দরবার শরিফে একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের আক্রমণের মুখে প্রাণ হারান পীর শামীম। ওই সময় দরবার শরিফের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয় এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

This post was viewed: 5

আরো পড়ুন