হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌশতপুর গ্রামের বাসিন্দা আহমদ আলী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে এবং মৌলদ হোসেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে কর্মরত ছিলেন। গ্রাহক সংগ্রহ ও সুযোগ-সুবিধা নিয়ে তাদের মধ্যে প্রথমে তর্কবিতর্ক শুরু হয়, যা পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে পরিণত হয়।
দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরকে আক্রমণ করে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
This post was viewed: 11