Skip to main content

Ridge Bangla

১৪ মে হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৪ মে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। রোববার (১২ এপ্রিল) ইসির পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। এদিন সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন অফিসে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ৩১ মার্চ […]

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও মো. রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত দুই সদস্যকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান […]

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট কার্যক্রমের অগ্রগতি এবং যাত্রীসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। হজযাত্রীদের যাতায়াত, আবাসন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট […]

জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। তবে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করাও সমানভাবে জরুরি। রোববার (১২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে […]

এপ্রিলের ১১ দিনে রেমিট্যান্স এল প্রায় ১২২ কোটি ডলার

বাংলাদেশ রেমিট্যান্স

চলতি এপ্রিল মাসের প্রথম ১১ দিনেই দেশে ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ০৭ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজ রোববার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০২ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় চলতি […]

বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার স্বর্ণসহ আটক পাচারকারী

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তি সমর হালদার (২৭) স্থানীয় পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে স্বর্ণ পাচারের তথ্য পেয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের একটি টহল দল […]

এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজ, পথে আছে আরও একটি

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে তরল গ্যাস আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে ভারত ও মালয়েশিয়া থেকে এলপিজিবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। বন্দর সূত্রে জানা গেছে, শনিবার (১১ এপ্রিল) রাতে দুটি এলপিজি জাহাজ বহির্নোঙরে নোঙর করেছে। এর মধ্যে ডিএল লিলি এসেছে মালয়েশিয়া থেকে এবং গ্যাস ক্যারেজ নামের জাহাজটি […]

ডাকযোগে কলেজ শিক্ষকের কাছে কাফনের কাপড়ের আগমন

নাটোরের গুরুদাসপুরে একটি মহিলা কলেজের দুই শিক্ষককে পার্সেলযোগে কাফনের কাপড় পাঠানো হয়েছে অজ্ঞাতনামা পরিচয়ে। রোববার (১২ এপ্রিল) দুপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী দুই শিক্ষক হলেন মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ। কলেজ সূত্রে জানা গেছে, গত […]

ভারতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৩, আহত ৩০ জন

ভারতের বিহারে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটিহার জেলার কোঢা ব্লকের ন্যাশনাল হাইওয়ে-৩১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাস, ট্রাক এবং পিকআপ ভ্যান। প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও হাসপাতালে […]

হরমুজে যুদ্ধজাহাজ প্রবেশে কঠোর হুঁশিয়ারি ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বিদেশি সামরিক নৌযানের আনাগোনা নিয়ে চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি)-এর নৌ শাখা স্পষ্ট জানিয়েছে, এই জলসীমায় যেকোনো ধরনের অনধিকার প্রবেশ বা উস্কানিমূলক তৎপরতার উপযুক্ত জবাব দেওয়া হবে। শনিবার (১১ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভির এক প্রতিবেদনে এই সতর্কবার্তার কথা জানানো হয়। আইআরজিসির পক্ষ থেকে […]

আশা ভোঁসলের অনিঃশেষ সুরযাত্রা

একজন শিল্পী আশা ভোঁশলের অনিঃশেষ সুরযাত্রার স্মরণে দুই-চার লাইন লেখা কঠিন। তবে এটুকু তো বলাই যায় যে, নন্দিত কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণ ভারতীয় উপমহাদেশের সংগীতভুবনে এক যুগের অবসান ঘটাল। ৯২ বছর বয়সে মুম্বাইয়ে তাঁর মৃত্যু হয়, যার মধ্য দিয়ে থেমে যায় ভারতীয় সঙ্গীতের এক জীবন্ত ইতিহাসও। প্রায় আট দশকজুড়ে বিস্তৃত তাঁর সংগীতজীবন শুধু বলিউড নয়, […]

বাংলাদেশিদের জন্য শিগগিরই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি কর্মীদের জন্য খুব শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, স্বল্প অভিবাসন ব্যয়, সহজ প্রক্রিয়া এবং সিন্ডিকেটমুক্ত ব্যবস্থাপনায় শ্রমিক পাঠানোর বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। […]

টিয়া পাখিতে ভাগ্য গণনা: লোকজ ঐতিহ্য, বিশ্বাস আর বিতর্কের গল্প

টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা বা ‘প্যারট অ্যাস্ট্রোলজি’ দক্ষিণ এশিয়ার এক প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকজ রীতি, যা এখনও বাংলাদেশসহ বিভিন্ন দেশে টিকে আছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক চিন্তার বিস্তারের পরও সমাজের একটি অংশের কাছে এই পদ্ধতি রহস্যময় ও আকর্ষণীয় হিসেবে বিবেচিত। এই পদ্ধতিতে একজন জ্যোতিষী বা গণক একটি প্রশিক্ষিত টিয়া পাখিকে খাঁচা থেকে বের করে […]

তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৩৬ জনের প্রাণহানি, হাজারো আহত

একটি স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার জন্য রাজনৈতিক সহনশীলতা ও নাগরিক নিরাপত্তা অপরিহার্য। তবে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো সহিংসতার ছায়া প্রবল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) বছরের প্রথম তিন মাসের প্রতিবেদন পর্যালোচনায় উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। আধিপত্য বিস্তার, অভ্যন্তরীণ কোন্দল এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে জনজীবনে বাড়ছে অস্থিরতা। বছরের প্রথম প্রান্তিকে দেশে […]

সংকট কাটিয়ে ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি

দীর্ঘ প্রতীক্ষা আর রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে ইরাকের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন কুর্দি নেতা নিজার আমেদি। শনিবার (১১ এপ্রিল) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। সাদ্দাম-পরবর্তী ইরাকে তিনি ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) দলের এই প্রার্থী পার্লামেন্টের ভোটে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করেন। মোট ২২৭ জন […]

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৮ লাখ টাকার জ্বালানি তেল জব্দ, আটক ৪ জন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে হাতিয়ার নলচিরা ঘাট-সংলগ্ন মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল। অভিযানে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে […]

আগামী শুক্রবার শুরু হচ্ছে হজ ফ্লাইট

আগামী শুক্রবার ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ ফ্লাইট। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার ১২ এপ্রিল সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সভায় এবারের […]

পহেলা বৈশাখে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ

আসন্ন বাংলা নববর্ষ বরণ করে নিতে পর্যটন নগরী বান্দরবানে বিশেষ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল জেলার আকর্ষণীয় চারটি পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের প্রবেশে কোনো ফি দিতে হবে না, এমনটাই জানানো হয়েছে ওই ঘোষণায়। স্থান চারটি হলো নীলাচল, মেঘলা, চিম্বুক ও প্রান্তিক লেক। রোববার (১২ এপ্রিল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান […]

দোকানে ঢুকে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগরীর খালিশপুরে এক নৃশংস হামলায় স্থানীয় তাঁতী দলের নেতা সোনা মিয়া (৩৮) নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নয়াবাটি এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়। নিহত সোনা মিয়া ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, রাতে তিনি নিজের চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে চড়ে […]

সুরের ইন্দ্রজাল ছিঁড়ে আশা ভোঁসলের বিদায়

ফ্রেডরিখ নিৎশে একবার বলেছিলেন, “সংগীত ছাড়া জীবন একটি ভুল।” তারও আগে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন, “যারা সঙ্গীত ভালোবাসে না, তারা খুন করতে পারে।” মূলত সঙ্গীত এমনই, যা মুহূর্তেই আমাদের হৃদয়কে কোমলতার স্পর্শে শীতল করে তুলতে পারে। তাই মানুষ যুগ যুগ ধরে সঙ্গীতের প্রতি নিবেদন করেছে তার ভালোবাসা, সুরে সুরে প্রকাশ করেছে আবেগ ও অনুভূতির গল্প। এই […]