Ridge Bangla

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও মো. রেজাউল করিম বাদশা শপথ গ্রহণ করেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত দুই সদস্যকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে নবনির্বাচিত দুই সদস্য সংসদের কার্যক্রমে অংশ নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

নবনির্বাচিতদের মধ্যে মো. মাহমুদুল হক রুবেল শেরপুর-৩ আসনে স্থগিত নির্বাচনে বিজয়ী হয়েছেন। অন্যদিকে মো. রেজাউল করিম বাদশা বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জয় লাভ করেন।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিব স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে দুই আসনের ফলাফল প্রকাশ করা হয়।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

This post was viewed: 11

আরো পড়ুন