Ridge Bangla

ভারতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১৩, আহত ৩০ জন

ভারতের বিহারে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাটিহার জেলার কোঢা ব্লকের ন্যাশনাল হাইওয়ে-৩১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাস, ট্রাক এবং পিকআপ ভ্যান। প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। ফলে নিহতের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে।

পুলিশের ধারণা, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। আহতদের মধ্যে বাস চালকও রয়েছেন। পিকআপ ভ্যানে যাত্রীরা পূর্ণিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

This post was viewed: 7

আরো পড়ুন