Ridge Bangla

হাসপাতালে কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে

হিন্দি সংগীত জগতের প্রবাদপ্রতিম শিল্পী আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৯২ বছর বয়সী এই কিংবদন্তি বর্তমানে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হওয়া এবং ফুসফুসজনিত জটিলতার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

গায়িকার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ক্লান্তি এবং বুকে সংক্রমণের সমস্যা নিয়ে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর নাতনি জানাই ভোঁসলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, আশা ভোঁসলের চিকিৎসা চলছে, তারা শুভকামনা প্রত্যাশী। একই সঙ্গে এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা বজায় রাখারও অনুরোধ জানান তিনি।

আট দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন আশা ভোঁসলে। তাঁর দীর্ঘ কর্মজীবনে তিনি হাজার হাজার গান গেয়েছেন, যা তাঁকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে। দাদাসাহেব ফালকে পুরস্কার থেকে শুরু করে পদ্মভূষণের মতো রাষ্ট্রীয় সম্মানে তিনি ভূষিত হয়েছেন। এমনকি আন্তর্জাতিক পর্যায়ে গ্র্যামি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন এই গুণী শিল্পী।

This post was viewed: 8

আরো পড়ুন