ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষ করে কর্মস্থলে ফিরেছেন সরকারি চাকরিজীবীরা। তবে খুব শিগগিরই আবারও টানা ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
চলতি সপ্তাহে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে যদি ১৫ ও ১৬ এপ্রিল (বুধবার ও বৃহস্পতিবার) ঐচ্ছিক ছুটি নেওয়া যায়, তাহলে সামনে মিলবে টানা পাঁচ দিনের অবকাশ।
এই সুযোগ কাজে লাগাতে অনেকেই আগাম পরিকল্পনা করছেন বলে জানা গেছে। ফলে স্বল্প ছুটি ব্যবহার করে দীর্ঘ বিরতি উপভোগের সম্ভাবনা তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।
This post was viewed: 8