Ridge Bangla

ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার প্রক্রিয়া, যা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষিত ছিল। শনিবার (১১ এপ্রিল) আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

এ আলোচনা নিয়ে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে দুই দেশ আলোচনা শুরুর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে গেল।

পাকিস্তানের একজন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, রয়টার্সকে জানান, এটি একটি ত্রিদেশীয় আলোচনা, যেখানে ইরান, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একত্রে আলোচনা করছে। তবে ইরান এবং যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা করছে কি না, তা এখনও স্পষ্ট নয়। যদি সরাসরি আলোচনা হয়ে থাকে, তবে এটি ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি বৈঠক হবে।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর থেকেই তাদের মধ্যে আলোচনা শুরু হয়। এই আলোচনার ফলস্বরূপ আজ ইসলামাবাদে বহু প্রতীক্ষিত বৈঠকটি শুরু হলো।

This post was viewed: 8

আরো পড়ুন