Ridge Bangla

একসঙ্গে ৫ সন্তানের জন্ম, গাজীপুরে নবজাতকদের নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন মা

গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া এক মা চিকিৎসা শেষে নবজাতকদের নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে তিনি নিজ বাড়িতে পৌঁছান। টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের বাসিন্দা মাসুমা আক্তারের ঘরে একসঙ্গে পাঁচ নবজাতক আসায় পুরো এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। শিশুদের একনজর দেখতে প্রতিবেশীরা ভিড় করছেন তার বাড়িতে। […]

চলতি সংসদ অধিবেশনে মোট ৯১টি বিল পাস

জাতীয় সংসদের চলতি অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর এবং নতুন আইন প্রণয়নের লক্ষ্যে এ পর্যন্ত মোট ৯১টি বিল পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত অধিবেশনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ ২৪টি বিল পাস করা হয়। […]

হামের প্রাদুর্ভাবে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত ও উপসর্গসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ের মধ্যে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত করা হয়েছে। বাকি […]

২৮ দিনে হামে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৬৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, […]

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোপন তথ্য পেয়ে পানছড়ি ব্যাটালিয়নের একটি টহলদল বৌদ্ধমনিপাড়ার কাঠালতলী এলাকায় অবস্থান নেয়। এ সময় দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি সেখানে প্রবেশ করলে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে […]

রোববার ৪টি সিটিতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

দেশে হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি আরও সম্প্রসারণ করে রোববার (১২ এপ্রিল) থেকে চার সিটি কর্পোরেশন এলাকায় শুরু হচ্ছে। এ পর্যায়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে একযোগে টিকাদান কার্যক্রম চালু হবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, এই চার মহানগরীতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রায় ১২ লাখ […]

দূরপাল্লার ট্রেন ও বিমানবন্দরে আসছে ফ্রি ওয়াই-ফাই

দেশের পর্যটন খাতকে আরও বিনিয়োগবান্ধব ও আধুনিক করতে সব বিমানবন্দর এবং পর্যায়ক্রমে দূরপাল্লার ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, এ পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ […]

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষিত ১৫ সদস্যের এই দলে কোনো নতুন মুখ নেই, নেই বড় কোনো চমকও। সর্বশেষ পাকিস্তান সিরিজে থাকা ক্রিকেটারদের নিয়েই কিউইদের বিপক্ষে দল সাজিয়েছে নির্বাচকরা। দলের নেতৃত্বে থাকছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া দলে জায়গা ধরে রেখেছেন নাজমুল হোসেন […]

ইসলামাবাদে শুরু যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার প্রক্রিয়া, যা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষিত ছিল। শনিবার (১১ এপ্রিল) আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। এ আলোচনা নিয়ে নানা ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তবে দুই দেশ আলোচনা শুরুর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের দিকে এগিয়ে গেল। পাকিস্তানের একজন কর্মকর্তা, নাম প্রকাশ না করার শর্তে, রয়টার্সকে […]

কুষ্টিয়ায় কুরআন অবমাননার অভিযোগে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কুরআন অবমাননার অভিযোগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দরবারের প্রধান কথিত ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত চারজন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত “শামিম বাবার দরবার শরিফ” নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও […]

তেল আছে শুধু সংসদে, দেশে নেই: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “তেল আছে শুধু সংসদে, দেশে নেই।” তিনি আরও দাবি করেছেন, সরকারি দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের বক্তব্য শোনার পর মনে হয়, দেশ তেলের ওপর ভাসছে। শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে […]

ডট বলের মাইলফলকে বিশ্বরেকর্ডের পথে মোস্তাফিজ

‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান বল হাতে নতুন এক উচ্চতায় পৌঁছেছেন। বর্তমানে পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ফর্মে থাকা এই টাইগার পেসার গড়েছেন ডট বলের রেকর্ড। এবারের পিএসএলে ২১টি ডট বল দেওয়ার মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম পেসার হিসেবে ৩ হাজার ডট বলের মাইলফলক স্পর্শ করেছেন মোস্তাফিজ। এখন পর্যন্ত মোট ৩২৪ ইনিংসে বল করে তিনি ৩ […]

এক ক্লিকেই সর্বনাশ, মুহূর্তেই ব্যাংক-বিকাশ খালি চাঁদপুরের গবেষকের

চাঁদপুরে মোবাইল ফোনে অসতর্কভাবে একটি অ্যাপ ইনস্টল করার পর সাইবার প্রতারণার শিকার হয়েছেন এক জ্যোতিষ গবেষক। এ ঘটনায় তিনি প্রায় ৪২ হাজার টাকার বেশি হারিয়ে এখন বিপাকে রয়েছেন। প্রদ্যুৎ কুমার আচার্যী (৪৯), শহরের পুরানবাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, অসাবধানতাবশত একটি সন্দেহজনক অ্যাপ ফোনে ইনস্টল করার পর তার মোবাইল হঠাৎ অচল হয়ে যায়। পরে টেকনিশিয়ানের সহায়তায় […]

বিরল রোগে ‘গেম অব থ্রোনস’ তারকার মৃত্যু

বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর পরিচিত মুখ ও ব্রিটিশ অভিনেতা মাইকেল প্যাট্রিক আর নেই। বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’-এর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাত্র ৩৫ বছর বয়সে তিনি মারা গেছেন। গত মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হসপিসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী নাওমি […]

তাজহাট জমিদার বাড়ি: ইতিহাস ও ঐতিহ্যের অপূর্ব নিদর্শন

বাংলাদেশে জমিদার প্রথা বিলুপ্ত হলেও তাদের রেখে যাওয়া ঐতিহ্য ও ইতিহাস আজও আমাদের সামনে দণ্ডায়মান। এর মধ্যে তাজহাট জমিদার বাড়ি অন্যতম। রংপুর শহরের দক্ষিণ-পূর্বদিকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থাপনা পর্যটকদের আকর্ষণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তাজহাট জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা রত্ন ব্যবসায়ী মান্নালাল রায়। তিনি রংপুরের মাহিগঞ্জে হীরা, স্বর্ণ এবং জহরত ব্যবসার জন্য এসেছিলেন। তার ব্যবসার শুরু […]

সংরক্ষিত নারী আসন: প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৭৮ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। কার্যক্রমের প্রথম দিনেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৭৮ জন নারী নেত্রী ও আগ্রহী প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এদিন সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় […]

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের নেপথ্য ও বিচারিক পরিক্রমা

বাংলাদেশের চলচ্চিত্র জগতের নব্বইয়ের দশকের এক জনপ্রিয় মুখ সোহেল চৌধুরী। তার হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আলোচিত অপরাধগুলোর একটি। ঘটনার ২৫ বছরের বেশি সময় পর ২০২৪ সালের ৯ মে এ মামলার রায়ে বিচারিক নিষ্পত্তি আসে, যা নতুন করে আলোচনায় আনে সেই রাতের ঘটনাপ্রবাহ, বিরোধের পটভূমি এবং দীর্ঘ আইনি লড়াই। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক অরুণাভ […]

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল, ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে বিশ্ব নজর

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ শান্তি বৈঠক। বহুল আলোচিত এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও প্রত্যাশা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, একটি মার্কিন সরকারি বিমান ইতোমধ্যে ইসলামাবাদে অবতরণ করেছে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, জারেড কুশনার এবং সেন্টকম […]

স্ত্রীকে হত্যার পর ধানক্ষেতে লাশ পুঁতে রাখার চেষ্টা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক নারীকে হত্যার পর ধানক্ষেতে লাশ মাটিচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার বিলেরঘাট এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আশুরা বেগম (৪৫) ওই এলাকার সুতার গুচ্ছগ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকেই নিহতের স্বামী […]

তারা মসজিদ: পুরান ঢাকার ঐতিহ্য, স্থাপত্য এবং সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র

ঢাকার আরমানিটোলায় অবস্থিত তারা মসজিদ একটি ঐতিহাসিক ও চমকপ্রদ স্থাপত্য নিদর্শন, যা এর সাদা মার্বেলের দেয়ালে নীল তারার নকশার জন্য বিশেষভাবে পরিচিত। ১৮শ শতকের শুরুতে মির্জা গোলাম পীরের উদ্যোগে মসজিদটির নির্মাণকাজ শুরু হয় বলে জানা যায়। পরে এটি সিতারা মসজিদ হিসেবে পরিচিতি পায়। মুঘল শৈলীতে নির্মিত মসজিদটি ১৯৩০-এর দশকে পুনর্সংস্কার ও সম্প্রসারিত হয়। ফলে এর […]