Skip to main content

Ridge Bangla

হামের প্রাদুর্ভাবে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

দেশে হামের প্রকোপ অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত ও উপসর্গসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এই সময়ের মধ্যে মোট ১৮ হাজার ৮৭৪ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৯ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত করা হয়েছে। বাকি ১৪ হাজার ৩৮৫ জনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছে ২৪ শিশু। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৪৫ জনের, যেগুলো সন্দেহজনক হিসেবে বিবেচিত।

অঞ্চলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৭ হাজার ৪৭৮ শিশু আক্রান্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে রাজশাহী বিভাগে, যেখানে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৪৯।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে।

This post was viewed: 47

আরো পড়ুন