আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে সকাল ১০টায় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। একই দিন দেশের ১১টি উপজেলায় একযোগে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
উল্লেখযোগ্য ১১টি উপজেলা হলো: টাঙ্গাইল সদর, পঞ্চগড় সদর, পঞ্চগড়ের বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ এবং মৌলভীবাজারের জুড়ী।
This post was viewed: 12