Skip to main content

Ridge Bangla

ইরান যুদ্ধ: তিনজন প্রত্যাখ্যান করলেও ফাঁদে পড়েছেন ট্রাম্প

ইরানে সামরিক হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রশাসনের ওপর দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করা হয়েছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার মতে, এই উদ্যোগের পেছনে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি জেন সাকির টকশো “দ্য ব্রিফিং”-এ দেওয়া সাক্ষাৎকারে কেরি বলেন, যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চাপ প্রয়োগ করা হলেও বেশিরভাগই তা প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য অনুযায়ী, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও জো বাইডেন এ প্রস্তাবে সাড়া না দিলেও ট্রাম্প তা করেননি।

কেরির দাবি, প্রস্তাবিত পরিকল্পনায় পূর্ব থেকেই ইরানের নির্দিষ্ট স্থাপনা ও নেতৃত্বকে লক্ষ্য করে হামলার বিস্তারিত রূপরেখা অন্তর্ভুক্ত ছিল। এমনকি দেশটির সরকার পরিবর্তন এবং প্রতিরক্ষা কাঠামো ভেঙে দেওয়ার বিষয়টিও এতে গুরুত্ব পায়।

কেরির এই বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে এ ধরনের দাবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, জন কেরি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

This post was viewed: 44

আরো পড়ুন