Ridge Bangla

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬’ পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই বিলটি সংসদে উত্থাপন করেন।

এ বিলটির মূল লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের আদর্শ ও মর্মকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করা। এই বিলে উল্লেখিত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি সংসদ সদস্যদের ভোটের জন্য উত্থাপন করেন। এতে সংসদ সদস্যরা সর্বসম্মতভাবে ‘হ্যাঁ’ বলে বিলের পক্ষে সম্মতি জানান।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ আইনি ও সাংবিধানিক সুরক্ষা এবং দায়মুক্তি প্রদান করে বিলটি পাস করা হয়।

This post was viewed: 7

আরো পড়ুন