Ridge Bangla

জাতীয় সংসদে পাস হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। উপস্থিত সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলটির পক্ষে মত দেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সংসদে বিল পাসের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটে দেন। সংসদ সদস্যরা ‘হ্যাঁ’ বলে বিলটির প্রতি সমর্থন জানান […]

সংসদে বিরোধিতা সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় তার প্রতিবাদে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বিল পাস হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। এরপর একে একে বিরোধী দলের […]

পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ বিভিন্ন অভিযোগে ২৬ জন আটক

রাজধানীর হাজারীবাগ এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। পুলিশ জানায়, অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে সাত পিস ইয়াবা ও ১৮ পুরিয়া গাঁজা উদ্ধার করা […]

ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ফরিদপুরে সরকারি অনুদানের কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মো. তরিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত যুবকের নাম সুজন শেখ (৩৫)। তিনি ফরিদপুর শহরের পশ্চিম […]

জাতীয় সংসদে পাস আরও ১০ বিল

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে আরও ১০টি বিল পাস হয়েছে। মূলত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশকে স্থায়ী আইনি রূপ দিতেই এসব বিল সংসদে উত্থাপন করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) অধিবেশনের ১৩তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিলগুলো কণ্ঠভোটে পাস হয়। এদিন সংসদে উত্থাপিত বিলগুলোর ওপর কোনো সদস্যের পক্ষ থেকে কোনো প্রকার সংশোধনী […]

ঢাকাসহ ৫টি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে এসব অঞ্চলে ঝড়ো হাওয়া বয়ে […]

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যেতে বাধ্য হয়েছে। গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করা এ জাহাজটি শুক্রবার (১০ এপ্রিল) প্রণালির কাছাকাছি পৌঁছানোর পর ইরান সরকারের কাছ থেকে […]

সিরাজগঞ্জে তেল মজুদের দায়ে ৪ জনের জেল-জরিমানা

সিরাজগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে চারজনকে ভ্রাম্যমাণ আদালত জেল ও জরিমানা করেছে। এ সময় তাদের কাছ থেকে ৭০৯ লিটার ডিজেল এবং ৫ লিটার মবিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনভর জেলার বিভিন্ন স্থানে পৃথক চারটি অভিযান চালিয়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আসসাদিকুজ্জামান বিষয়টি নিশ্চিত […]

হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৫ শিশু। শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে […]

ভারতীয়দের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তসংলগ্ন এলাকায় মাদক সংগ্রহের উদ্দেশ্যে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তের প্রায় এক কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে। নিহত সালেহ আহমেদ জয়ধর (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার বাসিন্দা। তিনি আরও দুই সহযোগীকে সঙ্গে নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন বলে […]

জেনেভা ক্যাম্পে অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকসহ তিন জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে র‍্যাব-২-এর একটি দল তাদের গ্রেপ্তার করে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-২ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল রাতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে ১টি দেশি পিস্তল, ৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ২ […]

বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল সীমিত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভোরে এশিয়ার বাজারগুলোতে লেনদেন শুরুর পর থেকেই তেলের মূল্যে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে […]

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ, দিনে সর্বোচ্চ ১৫টি

যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দৈনিক সীমা নির্ধারণ করেছে ইরান। দেশটির দাবি অনুযায়ী, প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে পারবে। ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় অংশ নিতে যাওয়া একটি ইরানি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। রাশিয়ার সংবাদমাধ্যম তাসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি ইরানের অনুমতি ও নির্দিষ্ট […]

এলএনজি-এলপিজি সরবরাহে স্বস্তি, আসছে আরও পাঁচটি জাহাজ

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বস্তির ইঙ্গিত মিলছে। আগামী ১৫ এপ্রিলের মধ্যে বাংলাদেশে এলএনজি ও এলপিজি বহনকারী অন্তত পাঁচটি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ধারাবাহিকভাবে এসব জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী, এসব চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং […]

পাউবোর আওতাধীন বাঁধ নির্মাণে আদালতের নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন একটি স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। জমির মালিকানা-সংক্রান্ত বিরোধের জেরে সুনামগঞ্জ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালত ওই প্রকল্প এলাকায় ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেন। মামলার নথিপত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতাভুক্ত জমির মালিক পিকলু তালুকদার গত ৮ এপ্রিল (বুধবার) আদালতে একটি […]

পুলিশের মাথা ফাটিয়ে আসামির পলায়ন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গরু চুরির মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। আসামির ধারালো অস্ত্রের আঘাতে বনমালী রায় নামে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। বর্তমানে তিনি তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শালবাহান ইউনিয়নের লোহাকাচি […]

অর্থনীতি ঘুরে দাঁড় করাতে কাজ শুরু করেছে সরকার: অর্থমন্ত্রী

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে তিনি এ তথ্য তুলে ধরেন। অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময় অর্থনীতিতে কাঠামোগত দুর্বলতা ছিল। দুর্নীতির কারণে সীমিত মানুষের আয় বাড়লেও বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র্যের ঝুঁকিতে পড়ে। […]

জুলাই যোদ্ধাদের পুনর্বাসন অধ্যাদেশ বিল পাস

ত্রয়োদশ জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬’ পাস হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই বিলটি সংসদে উত্থাপন করেন। এ বিলটির মূল লক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন নিশ্চিত করা এবং গণঅভ্যুত্থানের আদর্শ ও মর্মকে রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠিত করা। এই […]

পেট্রোলে সিঁদুর মিশিয়ে তৈরি করা হতো ‘অকটেন’

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় পৃথক অভিযানে মজুত করা অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। দুটি অভিযানে ২ হাজার লিটারের বেশি তেল উদ্ধার করা হয়। অভিযানে পেট্রোলের সঙ্গে সিঁদুর মিশিয়ে নকল অকটেন তৈরির তথ্য উঠে এসেছে, যা স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি করেছে। বুধবার (৮ এপ্রিল) দিবাগত মধ্যরাতে জুড়ী উপজেলার সমাই বাজারে একটি অভিযান চালানো হয়। শুরুতে […]

শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামী নেতার

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১০ এপ্রিল) বায়তুল মোকাররমে জুমার নামাজের পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি অভিযোগ করেন, দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং সাম্প্রতিক নির্বাচনে তার প্রমাণ মিলেছে। গোলাম পরওয়ার বলেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র […]