দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৫ শিশু। শুক্রবার (১০ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৪ জনে।
গত ২৭ দিনে হামে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪০৯ জন। এছাড়া, সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এখন ১৩ হাজার ৪৯৭ জনে পৌঁছেছে।
এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯১০ জন। চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ৬ হাজার ৬০৯ জন।
দেশে হামে মৃত্যু ও শনাক্তের ক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে। এর পরে অবস্থান করছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
This post was viewed: 6