সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় তার প্রতিবাদে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে চলা সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।
বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বিল পাস হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। এরপর একে একে বিরোধী দলের সংসদ সদস্যরাও অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
বিল পাসের সঙ্গে সঙ্গে বিরোধী দলের এই পদক্ষেপে সংসদে উত্তেজনা বিরাজ করে। ওয়াকআউটের মাধ্যমে তারা তাদের অসন্তোষ এবং পদক্ষেপের বিরোধিতা প্রকাশ করেছেন।
This post was viewed: 8