Ridge Bangla

সংরক্ষিত নারী আসন: প্রথম দিনেই বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৫৭৮ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে বিএনপি। কার্যক্রমের প্রথম দিনেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৭৮ জন নারী নেত্রী ও আগ্রহী প্রার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের কর্মকর্তা শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। ফরম বিতরণকে কেন্দ্র করে সকাল থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় লক্ষ করা গেছে।

মনোনয়ন প্রত্যাশীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আগ্রহী প্রার্থীরা আগামী রোববার (১২ এপ্রিল) পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ পাবেন।

দলীয় সূত্রে জানা গেছে, আবেদনপত্রের মূল্য ২ হাজার টাকা, জামানতের পরিমাণ ৫০ হাজার টাকা।

This post was viewed: 5

আরো পড়ুন