Ridge Bangla

সংসদে ২১টি অধ্যাদেশ পাস, ৩টি বাতিল

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা ২১টি অধ্যাদেশ অবিকল রেখে বিল আকারে পাস করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয়-সংশ্লিষ্টসহ তিনটি অধ্যাদেশ বাতিল করে রহিতকরণ বিলও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য পৃথক কোনো আইন থাকছে না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে এসব বিল কণ্ঠভোটে পাস হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বিলগুলো উত্থাপন করেন। আলোচনায় কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলগুলো দ্রুত পাস হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে ক্রীড়া, জ্বালানি, শ্রম, টেলিযোগাযোগ, স্থানীয় সরকার, মানব পাচার প্রতিরোধ, বন ও পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত-সংশ্লিষ্ট আইন। এসব বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া নীতিগত সিদ্ধান্তগুলো এখন স্থায়ী আইনে রূপ নিল।

অন্যদিকে তিনটি অধ্যাদেশ রহিত করে পৃথক বিল পাস করা হয়েছে। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ এবং জাতীয় মানবাধিকার কমিশন-সংশ্লিষ্ট অধ্যাদেশ।

This post was viewed: 5

আরো পড়ুন