Skip to main content

Ridge Bangla

সেনাবাহিনীর পরিচয় ভাঙিয়ে প্রতারণা, আইএসপিআরের সতর্কবার্তা

দেশজুড়ে প্রতারণার নতুন কৌশল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করছে একটি চক্র। এমন তথ্য জানিয়ে জনসাধারণকে সতর্ক করেছে আইএসপিআর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে। আইএসপিআর জানায়, প্রতারকরা ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদবির ভুয়া পরিচয় দিয়ে মোবাইল ফোনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। তারা […]

বায়তুল মোকাররম এলাকায় উচ্ছেদ অভিযান

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পাশে জিপিও লিংক রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের তত্ত্বাবধানে এ অভিযান শুরু হয়। এতে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট অপসারণ করার পাশাপাশি বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। অভিযানে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও […]

সংসদে ২১টি অধ্যাদেশ পাস, ৩টি বাতিল

জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা ২১টি অধ্যাদেশ অবিকল রেখে বিল আকারে পাস করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয়-সংশ্লিষ্টসহ তিনটি অধ্যাদেশ বাতিল করে রহিতকরণ বিলও অনুমোদন দেওয়া হয়েছে। ফলে আপাতত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের জন্য পৃথক কোনো আইন থাকছে না। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে এসব বিল কণ্ঠভোটে পাস […]

বাড়ছে হাম সংক্রমণ, একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ […]

লেবাননে হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন: ইরানের প্রেসিডেন্ট

লেবাননে ইসরায়েলি বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, লেবাননের ওপর ইসরায়েলের হামলা একটি ‘বিপজ্জনক ইঙ্গিত’, যা প্রমাণ করে তারা কোনো চুক্তির প্রতি দায়বদ্ধ নয়। তিনি জানান, […]

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের সিদ্ধান্ত

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিতামূলক করতে নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। সংসদে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নতুন এ আইনের মাধ্যমে স্থানীয় […]

টিকিট ছাড়াই রেল ভ্রমণ, অর্ধশতাব্দী পর করলেন পাওনা পরিশোধ

গাজীপুরের শ্রীপুরে সততার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ষাটোর্ধ্ব মফিজুল ইসলাম। দীর্ঘ পাঁচ দশক আগে কিশোর বয়সে রেলের টিকিট না কেটে ভ্রমণের গ্লানি থেকে মুক্তি পেতে রেলওয়ে কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা পরিশোধ করেছেন তিনি। তার এই উদ্যোগ বর্তমানে এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। ঘটনাটি শ্রীপুর উপজেলার চন্নাপাড়া গ্রামের। স্থানীয় ফাতেমাতুয যাহেরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. মফিজুল […]

নববর্ষ উদযাপনে দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে আনন্দঘন, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে দেশব্যাপী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি […]

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ জন বাংলাদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাতে চেমোরের কানথান শিল্প এলাকায় এ অভিযান পরিচালিত হয় বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে। ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, রাত ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে শ্রম বিভাগ, পুলিশ, জেনারেল অপারেশন ফোর্স ও জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরা অংশ নেন। পেরাক […]

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাপদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এই ব্যবস্থায় সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে ক্লাস পরিচালনা করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর দনিয়া কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের […]

গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলের ড্রোন হামলায় আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম মোহাম্মদ উইশাহ। তিনি গাজা সিটির পশ্চিমাঞ্চলের উপকূলীয় সড়ক আল-রাশিদ স্ট্রিটে একটি গাড়িতে অবস্থানকালে হামলার শিকার হন। প্রাপ্ত তথ্যে জানা যায়, হামলার পরপরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোহাম্মদ উইশাহ গাজাভিত্তিক সংবাদদাতা হিসেবে ২০১৮ সাল থেকে আল জাজিরার […]

ছদ্মবেশী ‘পেনগান’: অপরাধ জগতের নতুন আতঙ্ক

প্রাথমিকভাবে দেখলে যে কেউ একে একটি সাধারণ কলম বলে ভুল করবেন। পকেটে গোঁজা থাকলে বোঝার উপায় নেই যে এটি কোনো লেখার সরঞ্জাম নয়, বরং একটি নিখুঁত মারণাস্ত্র। সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উদ্ধার হওয়া এই বিশেষ আগ্নেয়াস্ত্র বর্তমানে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষক ও অপরাধ বিশ্লেষকদের মতে, […]

রেলখাতে নতুন সংযোজন, ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ কোচ

চলতি বছর থেকেই ভারত থেকে ধাপে ধাপে ২০০টি ব্রডগেজ কোচ বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে […]

দেশব্যাপী অভিযানে সাড়ে ৪ লাখ লিটারের বেশি জ্বালানি তেল উদ্ধার

দেশব্যাপী পরিচালিত অভিযানে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। সর্বশেষ হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া তেলের পরিমাণ ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী জানান, গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের […]

পার্বত্য তিন জেলায় এপ্রিলেই টানা ছয় দিনের সরকারি ছুটি

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এপ্রিল মাসে বিশেষ ছুটির সুযোগ পাবেন। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান-এর সরকারি চাকরিজীবীরা চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন। অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও চাইলে ঐচ্ছিকভাবে এই সুবিধা নিতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, […]

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২০৩ জন

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে এ হামলায় আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। বুধবার (৮ এপ্রিল) একযোগে চালানো এ হামলার পর পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রী রাকান নাসেরেদ্দিনের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার […]

প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল: মানহীন খাবারে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত এবং উপস্থিতি বৃদ্ধির জন্য চালু করা হয়েছে মিড ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি। তবে মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের পাতে পরিবেশন করা হচ্ছে পচা বা অপরিপক্ব কলা, ফাঙ্গাসযুক্ত রুটি, নষ্ট বা ভাঙা ডিম, যা স্বাস্থ্যঝুঁকির সঙ্গে জড়িত। অনেক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মেনু অনুযায়ী খাবার বিতরণ হচ্ছে […]

সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে নতুন তারিখ নির্ধারণ

কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ১৪ মে দিন নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, তদন্ত কর্মকর্তা তা জমা দিতে ব্যর্থ হন। এ কারণে আদালত নতুন তারিখ ঘোষণা করেন। গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি […]

ঢাকার রিকশাচিত্র: ঐতিহ্যের রঙে গড়া শিল্পধারা

ঢাকা শহরের পরিচিতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে রিকশা এবং এর পেছনে আঁকা বর্ণিল চিত্রশিল্প- রিকশাচিত্র। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো একে ‘চলমান জীবন্ত চিত্র প্রদর্শনী’ হিসেবে উল্লেখ করেছে। এই শিল্পধারা ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় দেশ-বিদেশে নতুন করে আলোচনায় এসেছে ঢাকার রিকশাচিত্র। ঐতিহাসিকভাবে দেখা যায়, ঢাকায় রিকশার প্রচলন ১৯৩০-এর দশকের শেষ দিকে। এর কয়েক […]

এফ আর খান: আকাশচুম্বী স্বপ্নের জাদুকর

আধুনিক পৃথিবীর দিকে তাকালে আমাদের চোখে পড়ে আকাশছোঁয়া সব অট্টালিকা। বর্তমান সময়ে যে শহরে আকাশচুম্বী ভবনের সংখ্যা যত বেশি, সেই শহর তত বেশি আকর্ষণীয়। আর এই ধরনের আকাশচুম্বী ভবন নির্মাণের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড (CAD)। বিশেষ সফটওয়্যার ব্যবহার করে ত্রিমাত্রিক (3D) বা দ্বিমাত্রিক (2D) ডিজিটাল মডেল ও নকশা তৈরি, যা […]