Ridge Bangla

বাড়ছে হাম সংক্রমণ, একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানায়, এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ২৩ শিশু।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮৭ শিশু। এর মধ্যে ৬৪২ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত দেশে মোট ২ হাজার ২৪১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। অন্যদিকে, সন্দেহজনক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৫১ জনে। এদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৫ হাজার ৮০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

This post was viewed: 7

আরো পড়ুন