Skip to main content

Ridge Bangla

লেবাননে হামলা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন: ইরানের প্রেসিডেন্ট

লেবাননে ইসরায়েলি বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে।

বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, লেবাননের ওপর ইসরায়েলের হামলা একটি ‘বিপজ্জনক ইঙ্গিত’, যা প্রমাণ করে তারা কোনো চুক্তির প্রতি দায়বদ্ধ নয়। তিনি জানান, তেহরান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, ইরানের ‘হাত এখনও ট্রিগারের ওপর’ রয়েছে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাকের গালিবাফও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকে ‘সুনির্দিষ্ট মূল্য’ দিতে হবে এবং সেই জবাব হবে অত্যন্ত কঠিন। লেবানন যুদ্ধবিরতির অবিচ্ছেদ্য অংশ বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননে শতাধিক বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক অবকাঠামো।

This post was viewed: 42

আরো পড়ুন