রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও মাদকসহ তিন জন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে র্যাব-২-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল রাতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে ১টি দেশি পিস্তল, ৭টি সামুরাই, ১৮০ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও ৬০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের মাধ্যমে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
This post was viewed: 6